ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় পরিচালিত এই অভিযানে চোর, ছিনতাইকারী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার একাধিক আসামীকে আইনের আওতায় আনা হয়।

সদর থানা ​পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে আটজন চোর ও ছিনতাইকারী, ১২ জন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী, একজন ধর্তব্য অপরাধে গ্রেফতার এবং নিয়মিত মামলায় একজন আসামী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চুরি-ছিনতাই সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

​গ্রেফতারকৃত ৮ জন চোর ও ছিনতাইকারী হলেন চৌফলদন্ডীর সাদ্দাম হোসেন, টেকনাফ হ্নীলার মোঃ আরিফ, ঈদগাঁও গজারিয়ার মোঃ জাকির হোসেন, সাহিত্যিকা পল্লীর তালেব প্রকাশ কালার মাহমুদ বাবুল, বার্মিজ মার্কেট টেকপাড়ার ইরফান ফারদিন প্রকাশ ইরফান মোহাম্মদ, ঝিলংজা পশ্চিম লাহার পাড়ার মোঃ ইয়াছিন, খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের মোঃ নুরুল আজিম এবং মহেশখালী বড় কোরাল পাড়ার নুরুল আজম। তাদের মধ্যে ইরফান ফারদিনের বিরুদ্ধে বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইন সহ ছয়টি এবং সাদ্দাম, আরিফ, জাকির ও তালেবের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

​অভিযানে আটক ১২ জন মাদকসেবী হলেন কলাতলীর মুরাদ হাসান প্রকাশ কালু ও মোঃ জালাল, নতুন বাহার ছড়ার ওসমান গণি, গাড়ির মাঠের জিহাদুল ইসলাম, খুরুশকুলের ইমরান ও তারেক জিয়া প্রকাশ লালা, ঝিলংজার মোঃ সাজু ও কেফায়েত উল্লাহ প্রকাশ রকি, রামুর শহীদ প্রকাশ রবি ও সাইফুল ইসলাম শাউন, সমিতি পাড়ার মোঃ তারেক এবং পিএমখালীর রোবায়েত।

​এছাড়া ওয়ারেন্টভুক্ত তিন আসামী পেশকার পাড়ার মোঃ আমান উল্লাহ, পূর্ব পাহাড়তলীর দিদারুল আলম ও ঘোনা পাড়ার ইনতিসার ছিদ্দিকী সাজিমকে গ্রেফতার করা হয়েছে। ধর্তব্য অপরাধে পাহাড়তলীর মোঃ ওসমান এবং নিয়মিত মামলায় সিলেটের গোলাপগঞ্জ এলাকার মোঃ রাকিবকে গ্রেফতার করে পুলিশ।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, শান্তিশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সদর থানার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন

আপডেট সময় : ০৯:৫৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬