ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা

মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লামা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি আজিজনগর ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘মাদকমুক্ত সমাজ গড়ি’সহ বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

র‍্যালি শেষে আজিজনগর ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ। প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি হিমেল রায়, আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি মো. হামিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের তথ্য পুলিশকে দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তাঁরা।

সভায় বক্তব্য দিতে গিয়ে লামা থানার ওসি কায়ছার হামিদ মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক কারবারি কিংবা এর পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

ওসি কায়ছার হামিদ আরও বলেন, মাদকের রুট চিহ্নিত করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরীহ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে আজিজনগরকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা

আপডেট সময় : ০৪:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬