ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই

হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল

কক্সবাজারের মহেশখালীর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন সংক্রান্ত সরকারের অফিস আদেশের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন) রিট পিটিশন নং-৯২৩১/২০২৬-এ বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হক-এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত ২১ জুলাই ২০২৬ এ আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, ১ জুলাই ২০২৬ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) কর্তৃক জারি করা অফিস আদেশে পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মুহাম্মদ নুরুল ইসলামের পরিবর্তে সিরাজুল হক রানাকে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহেশখালীর পরিবর্তে রবিউল ইসলাম রাসেল কে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতি এডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল নিশি জারি করেন এবং বিবাদীদের কারণ দর্শাতে বলেন, কেন ১ জুলাই ২০২৬ তারিখের অফিস আদেশটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না। একই সঙ্গে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত অফিস আদেশের কার্যকারিতা চার (৪) মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত।

মামলার আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুহাম্মদ আবু সায়েম। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন, সাইফুজ্জামান (তুহিন) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লামান্না সুলতানা, মো. গোলাম রাজিব ও মো. ফুয়াদ হাসান।

আবেদনকারীর আইনজীবীর দাবি, সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনের ক্ষেত্রে গভর্নিং বডি ও এডহক কমিটি সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হয়নি। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত ব্যক্তির প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকার বিষয়টিও আদালতের নজরে আনা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রদান করেছেন বলে তিনি জানান।

এদিকে আদালতের এ আদেশের ফলে ১ জুলাই ২০২৬-এর অফিস আদেশ আপাতত কার্যকারিতা হারিয়েছে। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পূর্ববর্তী সভাপতি মুহাম্মদ নুরুল ইসলামের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী অভিমত প্রকাশ করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন

হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল

আপডেট সময় : ১১:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬