ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

কক্সবাজারে শতাধিক মন্ডপে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা..

  • রাহুল মহাজন
  • আপডেট সময় : ০৬:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 372

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মত কক্সবাজারেও উদযাপিত হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে এবং ব্যক্তিগত উদ্যোগে বাসায় বাসায় পূজার আয়োজন হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়া‌রি) সকাল থেকেই মন্ডপে মন্ডপে ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি ও শঙ্খধ্বনি ধর্মীয় আবহ তৈরি করে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে, এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন।

দিনটিকে বলা হয় ‘‘বসন্ত পঞ্চমী’’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তার জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে সম্প্রদায়টির শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে এ পূজার আয়োজন করে থাকে।

শহরের কেন্দ্রীয় কালীবাড়ি,সরস্বতী বাড়ি,ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম, বৈদ্যঘোনা সহ বিভিন্ন মন্ডপ মিলিয়ে শতাধিক সরস্বতী পূজা হচ্ছে কক্সবাজারে।

এছাড়া কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়,কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কক্সবাজার সরকারি কলেজ,সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পূজার আয়োজন করতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, তারা বিদ্যাদেবীর কাছে বিদ্যা ও জ্ঞানার্জনের প্রার্থনা করেছেন। সাথে  মঙ্গল কামনা করেছেন দেশবাসী ও বিশ্ববাসীর মঙ্গলের জন্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কক্সবাজারে শতাধিক মন্ডপে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা..

আপডেট সময় : ০৬:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫