ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ

মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকারি খালের ৫৮টি অবৈধ কৃত্রিম বাঁধ কেটে এবং স্লুইসগেটে বসানো জাল অপসারণ করেছে ইউনিয়ন পরিষদ। এ উদ্যোগে পানিবন্দী প্রায় ৩ হাজার পরিবারের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতের কোটি কোটি টাকার ক্ষতি রোধ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকার নুরুল আলমের বাঁধ কেটে উচ্ছেদ অভিযান শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি সরকারি খালে অবৈধ কৃত্রিম বাঁধ নির্মাণ এবং স্লুইসগেটে জাল বসিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এতে প্রতি বর্ষা মৌসুমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিত। খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় ছোট-বড় অন্তত ২০টি মৎস্যঘেরের মাছ ভেসে যায়, ক্ষতিগ্রস্ত হয় বিস্তীর্ণ কৃষিজমির ফসল। পাশাপাশি বসতবাড়ি ও পুকুর তলিয়ে গিয়ে প্রায় ৩ হাজার পরিবার দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছিল।

গত ১৮ জুলাই বন্যা-পরবর্তী পরিস্থিতি পরিদর্শনকালে পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মগনামার সরকারি খালে নির্মিত অবৈধ বাঁধ অপসারণে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে যৌথভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সরকারি খালে পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সব ধরনের অবৈধ বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, পরিষদ সচিব মো. আবদুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই

মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ

আপডেট সময় : ০৬:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬