ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ

এবারের বিশ্বকাপে টিকিটের দাম শুরু থেকেই ছিল আকাশছোঁয়া। টুর্নামেন্ট শুরুর আগেই এ নিয়ে সমালোচনা হয়েছিল।

আর বিশ্বকাপ ফাইনাল ঘিরে সেই দাম এখন পৌঁছেছে নতুন উচ্চতায়। শেষ মুহূর্তে ঐতিহাসিক এই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ডলারে।

শনিবার সকালে ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে সবচেয়ে কম দামের টিকিট ছিল গোলপোস্টের পেছনের গ্যালারিতে। এর মূল্য ছিল ৬,৪১১.২৫ ডলার (প্রায় ৮ লাখ টাকা)। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিট বিক্রি হয়ে যায়।

এরপর সবচেয়ে কম দামের টিকিটও উঠে যায় প্রায় ১০ হাজার ডলারে। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা।

টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই চিত্র। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। লোয়ার বোলের কিছু আসনের দাম উঠেছে ৩৫ হাজার ডলারের কাছাকাছি।

এবারের ফাইনাল ঘিরে আগ্রহের অন্যতম কারণ, প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একই সঙ্গে এটি বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। ফলে ফুটবল–সমর্থকদের আগ্রহ স্বাভাবিকভাবেই তুঙ্গে।

এই ম্যাচে আর্জেন্টিনা লড়বে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার জন্য, পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যেও। সর্বশেষ ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুটি বিশ্বকাপ জিতেছিল।

অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন মেসি। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।

বিশ্বকাপের আগে গত মার্চে কাতারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালেই দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের দুই পরাশক্তির।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁল ৭৪ লাখ

আপডেট সময় : ১২:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬