ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরী মনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে আলোচনায় থাকেন। এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এক বিস্ফোরক ও মজার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ঝড় তুললেন এই চিত্রনায়িকা।
আজ ১৬ জুলাই ইংল্যান্ড আর্জেন্টিনা বনাম ম্যাচের আগ মুহুর্তে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন পরী মনি। সেই পোস্টে তিনি লেখেন: ”আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল”

মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই তার এই পোস্টে হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য পড়তে শুরু করেছে। ভক্ত-অনুরাগীদের অনেকেই এটিকে মজার ছলে নিলেও, অনেকেই আবার প্রিয় অভিনেত্রীকে শুভকামনা জানাচ্ছেন।
পরী মনি ফুটবলের কড়া ভক্ত, তা তার অনুরাগীদের অজানা নয়। বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি তার সমর্থন ও আবেগ বরাবরই প্রকাশ্য। তবে আর্জেন্টিনার শিরোপা জয়ের সাথে নিজের বিয়ের এই অদ্ভুত ও মজার বাজি ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন তিনি।
টিটিএন ডেস্ক 






















