ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ২২ ঘন্টা পর চকরিয়ার কৈয়ারবিলের সেই কিশোরের মরদেহ উদ্ধার সেমিফাইনালের পরিসংখ্যানে বিস্ময়! আর্জেন্টিনার ৭ বিভাগেই এক নাম—মেসি রামুর কচ্ছপিয়ায় স্রোতে ভেসে গিয়ে একজনের প্রাণহানি দুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ সরাকরি সহায়তা থেকে দূর্গত কোনো মানুষ বাদ পড়বেনা- চকরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জননেতা নুরুল আবছারের ওপেন হার্ট সার্জারি সোমবার : দোয়া কামনা পেকুয়ায় চেয়ারম্যান ও স্থানীয়দের উদ্যোগে চলছে বেড়িবাঁধ সংস্কারের কাজ হাতকড়াসহ পালিয়েছে আসামি: ২১ ঘন্টায়ও গ্রেফতার করতে পারেনি পুলিশ জুড বেলিংহাম: জিদানের পর এমন বিশ্বকাপ কি আর কোনো মিডফিল্ডার খেলেছেন? প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক  ঢাকা ও চট্টগ্রামসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস

সরাকরি সহায়তা থেকে দূর্গত কোনো মানুষ বাদ পড়বেনা- চকরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

টানা বর্ষণ আর উজানী ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহ সবধরণের সহায়তার ব্যবস্থা করবে সরকার, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

রোববার বিকালে কক্সবাজারে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ কমা পর্যন্ত যত রকম সাহায্য দরকার সেটা সরকার দেবে। এর জন্য যত বরাদ্দ দরকার সরকার ব্যবস্থা নেবে। সরকারি সহায়তা থেকে দুর্গত কোন মানুষ বাদ পড়বে না।

এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কারকাজ সহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন চকরিয়ায় পৌঁছে বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি দুর্গত মানুষের দুর্ভোগের চিত্র স্বচক্ষে দেখেন ও খোঁজ খবর নেন। পরে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় জেলা প্রশাসক মো. আ. মান্নান ও চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরাকরি সহায়তা থেকে দূর্গত কোনো মানুষ বাদ পড়বেনা- চকরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬