ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী নোটিশ দিবে কউক পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ড: ৫ জনকে আসামি করে মামলা দায়ের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি আনোয়ারুল ইসলাম চৌধুরীর ২৩ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র টেকনাফে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫ পুলিশ পরিচয়ে হোটেল-রিসোর্টে চাঁদাবাজি: চক্রের মূলহোতা গ্রেপ্তার চৌফলদণ্ডী ও ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির আশ্বাস এমপি কাজলের লালদিঘি পাড় এলাকার ব্যবসায়ী বাহার ছড়ার সৈয়দ সওদাগরের ইন্তেকাল সীমান্তে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক : ৪২ কোটি টাকার ১৪ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বন্যার্ত ১৪’শ মানুষের পাশে মুসলিম হ্যান্ডস্ ইন্টারন্যাশনাল যে কারণে তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিলেন কুতুবদিয়ার ইউএনও

মিরাক্কেল আরমানের আক্ষেপ- ‘সিলেট,ফেনীসহ দেশের অনত্র বন্যা হলে দক্ষিণ চট্টগ্রামবাসী ঝাপিয়ে পড়বে

চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল- বাঁশখালী , সাতকানিয়া, লোহাগড়া, কক্সবাজার জেলার তিনটি উপজেলা সহ পার্বত্য বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

টানা ৬ দিন ধরে চলা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের অন্যতম বড় বিভাগ খ্যাত চট্টগ্রামের দক্ষিণাংশে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে, এতে সীমাহীন দুভোর্গ পোহাচ্ছেন ঐ অঞ্চলের অন্তত ৭ লক্ষাধিক মানুষ।

জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলখ্যাত কমর উদ্দিন আরমান নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রিয় উত্তরাঞ্চল ও সিলেট বিভাগ ও ফেনীবাসী। আশা করি ভাল আছেন। আমরা দক্ষিন চট্টগ্রাম কক্সবাজার বন্যায় কষ্টে আছি। আশা করি নিজেরাই এই সমস্যা কাটিয়ে উঠবো।এরপর আপনাদের যদি বন্যা হয় ইনশাআল্লাহ চট্টগ্রাম কক্সবাজারের মানুষ আবারো আপনাদের বিপদে ঝাপিয়ে পড়বে।ইনশাআল্লাহ।’

শুক্রবার (১০ জুলাই) দেওয়া আরমানের এমন মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।

ফেসবুকে দেওয়া আরমানের সেই স্ট্যাটাসে বাপ্পু বড়ুয়া নামে একজন মন্তব্যঘরে লিখেছেন – ‘ চট্টগ্রাম- কক্সবাজারের বন্যার সময় পুরে দেশবাসীর তাকিয়ে আছে। অথচ ফেনী ও সিলেটের বন্যার সময় পুরো চট্টগ্রামের মানুষ ঝাপিয়ে পড়েছিল। খুবই দুঃখ জনক।’

কমর উদ্দিন আরমান কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা, তিনি ভারতের জনপ্রিয় টিভি কমেডি শো মিরাক্কেলে অংশ নিয়ে পরিচিত লাভ করেছিলেন।

আরমানের নিজ উপজেলা চকরিয়াসহ পার্শ্ববর্তী পেকুয়া এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্তত ২০ টি ইউনিয়ন বন্যা আক্রান্ত হয়েছে, এছাড়াও মানবেতর জীবনযাপন করছেন
এই অঞ্চলসংলগ্ন চট্টগ্রামের বাঁশখালী,সাতকানিয়া, লোহাগড়ার অসংখ্য মানুষ।

এমন পরিস্থিতিতে আরমানের স্ট্যাটাস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ ২০২৪ সালে ফেনী- নোয়াখালীতে যখন বন্যা হয় চট্টগ্রামের দক্ষিণের মানুষ তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছিল৷ গত ৫ দিন ধরে আমরা তথা কক্সবাজার-চট্টগ্রাম এর দক্ষিণাঞ্চের মানুষ মানবেতর জীবন পার করছি। কারো কোন মাথাব্যথা নাই, মিডিয়ায় আওয়াজ নাই। আমরাও তো মানুষ আমাদের বাঁচার অধিকার আছে।’

প্রসঙ্গত, চকরিয়া ও তৎসংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ বন্যাআক্রান্ত হয়েছে। চকরিয়া উপজেলার অন্তত ৫০ হাজার মানুষ বর্তমানে বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন, গত দুইদিনে বন্যার পানিতে ডুবে ৩ জন ও পাহাড় ধসে ২ জন সহ ৫ জন এই উপজেলা ও নবগঠিত মাতামুহুরি উপজেলায় প্রাণ হারিয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার (মাতামুহুরির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, ‘ উদ্ধুদ্ধ বন্যা পরিস্থিতিতে সাধারণ জনগণকে সহযোগিতায় প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে, সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। একই সাথে বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তা প্রদান সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।’

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নং সতর্কতা সংকেত বলবৎ রয়েছে এবং ১১ জুলাই পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী নোটিশ দিবে কউক

মিরাক্কেল আরমানের আক্ষেপ- ‘সিলেট,ফেনীসহ দেশের অনত্র বন্যা হলে দক্ষিণ চট্টগ্রামবাসী ঝাপিয়ে পড়বে

আপডেট সময় : ১১:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬