ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১, পলাতক ৪ বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ ‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার

‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত টুর্নামেন্টটি নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কমতি নেই। ফুটবল উত্তেজনার বড় অংশজুড়েই আছে লাতিন দুই পরাশক্তি। তার একটি অবশ্যই আর্জেন্টিনা। কথিত আছে, হাজার মাইল দূরের আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই নাকি।

ডিজিটাল দুনিয়ার কল্যানে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এখন বিশ্ববাসী জানে। বেশ ভালোভাবেই অবগত আছেন মেসিরাও। গত বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

এবার বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজেয় থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ম্যাচের পর বাংলাদেশ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনিও নিরাশ করলেন না।

কাতারে শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।
বাংলাদেশের আবেগপ্রবণ ফুটবল ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্টিনেজ। এ দেশের মানুষের আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থনকে বিশেষভাবে উল্লেখ করে তিনি তার বাংলাদেশ সফরের স্মৃতিচারণও করেন।

মিক্সড জোনে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

প্রসঙ্গত, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সে সময় সমর্থকদের আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল তার।

সূত্র :ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬