ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের নিরাপত্তা কর্মীরাই বিক্রি করছেন টিকেট পালংখালী সীমান্তে আরএসওর গুলি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি তরুণদের নেতৃত্ব ও মানবিকতা গঠনে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার মধ্যরাতের ছুরিকাঘাতে আহত আসিফের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, নিহত বেড়ে ২ ভিকটিমের পরিচয় ফাঁসের অভিযোগে চকরিয়া থানার ওসিকে আইনি নোটিশ

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার- জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন

অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন টেকনাফ উপজেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। 

সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধিত করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকনাফ উপজেলার ক্রীড়াঙ্গন আজ অনেকদুর এগিয়ে গেছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া অত্যান্ত গৌরবের বিষয়। ক্রীড়া, শিক্ষা আর পর্যটন শিল্প দিয়ে টেকনাফের মাদকের তকমাকে মুছে দিয়ে একটি সমৃদ্ধশালী টিম টেকনাফ ক্রীড়াবান্ধব উপজেলা গড়ে তোলা হবে। খেলোয়াড়দের মান উন্নয়নে উপজেলা ও জেলা প্রশাসনের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক সকল খেলোয়াড় কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে খেলোয়াড়দের নগদ ২৫ হাজার টাকা উপহার দেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি চৌধুরী সিয়াম ইলাহী, উপজেলা ফুটবল দলের ম্যানেজার জামাল উদ্দিন, সহকারী ম্যানেজার ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, কর্মকর্তা আব্দুল শুক্কুর, মোরশেদ আলম, তারেক আহমদ সাগর, খোরশেদ, কোচ মেহেদী হাসান, কামাল উদ্দিন ও সহকারী কোচ রবিন। অনুষ্ঠান পরিচালনা করেন- ওসিসি কর্মকর্তা নাশিদুল ইসলাম।

সংবর্ধিত খেলোয়াড়রা জানান, টেকনাফের ইতিহাসে চ্যাম্পিয়ন হওয়া গৌরবের। জয়ের এ যাত্রা সবসময় অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সহযোগিতা থাকতে হবে। সীমান্ত এলাকাকে ক্রীড়া উপজেলা হিসেবে গড়ে তুলে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার। তাই চ্যাম্পিয়নের সেই চ্যালেঞ্জকে জয় করেই সামনে এগিয়ে যেতে চান সকল খেলোয়াড়-কর্মকর্তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা

টেকনাফকে মাদকমুক্ত করতে খেলাধুলাই একমাত্র হাতিয়ার- জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন

আপডেট সময় : ১১:৪২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫