ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

মাতামুহুরীতে জামায়াতের জেলা আমীর নুর আহমদ আনোয়ারী- জননিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেছেন, রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরাধীরা প্রকাশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মাতামুহুরী উপজেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, দেশে দলীয় প্রভাব প্রতিপত্তিকে পুঁজি করে অনেকে যত্রতত্র খুন, রাহাজানি, চুরি-ডাকাতি, ধর্ষণ, দখলদারিত্ব ও লুটপাটের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সম্প্রতি মাতামুহুরীতে ডাকাতি করতে গিয়ে মা-মেয়ের উপর অমানুষিক নির্যাতন কখনো মেনে নেওয়া যায় না। সমাজে আজ নারী, শিশু সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা তো এমন দেশ চায়নি। জেলার অন্যান্য এলাকায় এসব অপরাধের প্রভাব আরও প্রকট আকার ধারণ করেছে। তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সমাবেশে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এতে মাসিক কর্মপরিধি মূল্যায়ন, জনশক্তিকে জনসম্পদে রূপান্তর, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ও গণমুখী সংগঠন হিসেবে জনগণের মাঝে কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি হোসনে মোবারক।

সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

মাতামুহুরীতে জামায়াতের জেলা আমীর নুর আহমদ আনোয়ারী- জননিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান

আপডেট সময় : ১২:০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬