ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যাটট্রিক-রেকর্ড- ইতিহাস; আবেগে ভেজা চোখ- স্বপ্নের মত শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড এখন মেসির মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার মাতারবাড়িতে জ্বিন তাড়ানোর নামে শরীরে আগুন, ৪ দিন পর বৃদ্ধের মৃত্যু অটোরিক্সাকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস ১ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবাসহ মরিচ্যায় ২ পাচারকারী আটক সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জেইউসি’র আলোচনা সভা ​গুরুতর রোগে আক্রান্ত রুমালিয়াছড়ার সৈয়দ আলম: টাকার অভাবে আটকে আছে চিকিৎসা, বাঁচতে চান তিনি টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ মাতারবাড়িতে ব্যবসায়ির মোবাইল চুরি, চুরি করা মোবাইল নিয়ে অনলাইন ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগ মাতারবাড়ী প্রকল্পে শত কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, হাইকোর্টে রিট নিখোঁজের ১২ ঘণ্টা পর ঈদগাঁও নদীতে মিলল পল্লব দে’র মরদেহ মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা: আহত একাধিক আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড আবার আসছেন বিশ্বকাপে চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে দেখা মিলেছিল রোমাঞ্চের ঝড়। জে গ্রুপের উদ্বোধনী ম্যাচের একেবারে প্রথম দিকে দুই দল গোলের স্বাদ পেলেও অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়ে যায়। তবে অপেক্ষা দীর্ঘ হয়নি ১৭ মিনিটেই জ্বলে ওঠেন লিওনেল মেসি, আর সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ এককভাবে নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শিরোপা রক্ষার অভিযানে আর্জেন্টিনার ম্যাচের শুরুটা ছিল দ্রুতগতির ও আক্রমণাত্মক। ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক আক্রমণে গোলের চেষ্টা করেন মেসি। কিন্তু বিল্ডআপে সামান্য অফসাইড ধরা পড়ায় গোল বাতিল হয়ে যায়।

এর ঠিক দুই মিনিট পরই উল্লাসে মেতে ওঠে আলজেরিয়া। শাইবি প্রথম স্পর্শেই দারুণ এক ফিনিশে বল জালে পাঠালেও কিছুক্ষণ পর সেটিও বাতিল হয় অফসাইডের কারণে। তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি আর্জেন্টিনা অধিনায়ক। ফ্রি-কিকের পর মাঝমাঠ থেকে রদ্রিগো দে পল দারুণ এক পাসে ডিফেন্স ভেদ করে বল পৌঁছে দেন মেসির পায়ে। এরপর নিজের স্বভাবসুলভ ড্রিবলিংয়ে বক্সের কিনারায় পৌঁছে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন তিনি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

একেবারে শুরুর দিকে লাউতারো মার্তিনেজের হেডে সুযোগ তৈরি হলেও গোলরক্ষকের হাতে সহজেই ধরা পড়ে সেই চেষ্টা। এরপর বল দখলে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে আর্জেন্টিনা। বিপরীতে আলজেরিয়া পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল।

বিরতির পর ৬০ মিনিটে আসে দ্বিতীয় গোল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেননি গোলরক্ষক লুকা জিদান। বল ফসকে পড়তেই সুযোগ কাজে লাগান মেসি। দ্রুত বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর ম্যাচের ৭৬ মিনিটে আসে তার হ্যাটট্রিক। নিকো গঞ্জালেসের সঙ্গে ছোট ছোট পাসে ডিফেন্স ভেঙে ঢুকে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক। এরপর বাঁ পায়ে দারুণ এক কার্লিং শটে বল জড়িয়ে দেন জালে। যা তার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। তার পরই অবশ্য ৮০ মিনিটে উঠে যান তিনি।

হ্যাটট্রিকে জয়ের নায়ক ছিলেন তিনিই।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক-রেকর্ড- ইতিহাস; আবেগে ভেজা চোখ- স্বপ্নের মত শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

আপডেট সময় : ০৯:১৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬