ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী ম্যাজিস্ট্রেট এড়িয়ে গেলেও ডিসি বললেন- অগোচরে চলছিল প্যারাসেইলিং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি

সৌদি আরবে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৪৪৮ হিজরি নতুন ইসলামী বছরের সূচনা হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। এর ফলে মঙ্গলবার (১৬ জুন) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন হিজরি বছর শুরু হচ্ছে। সৌদি প্রেস এজেন্সিও বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৫ জুন বৃহস্পতিবার পবিত্র আশুরা, অর্থাৎ ১০ মুহাররম পালিত হবে। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা পালন করবেন।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তথ্যমতে, ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি মোতাবেক সোমবার (১৫ জুন) সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট আদালতগুলো থেকে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণ বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে সুপ্রিম কোর্টের কমিটি। চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার থেকে পবিত্র মুহাররম মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।

এদিকে এই পবিত্র ও তাৎপর্যপূর্ণ উপলক্ষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়েছে। পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সংহতি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।

সূত্র: বাংলাভিশন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি

আপডেট সময় : ০১:২৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬