ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু পেকুয়ায় ওযু করতে গিয়ে পা পিছলে মসজিদের ইমামের মৃত্যু অতিরিক্ত ভাড়া আদায়: ট্যুরিস্ট জীপ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান:জরিমানা ও গাড়ি জব্দ লোহাগাড়ায় বিএনপির বিজয় র‍্যালি, নেতাকর্মীদের ঢল নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান : ইয়াবা উদ্ধার নারীদের সুরক্ষায় টেকনাফে সাইবার নিরাপত্তা ও অনলাইন অভিযোগ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে ৫৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় আটক ২ : উদ্ধার হয়নি টাকা কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে? রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে গণ-অভ্যুত্থান দিবস পালন ও কৃতিদের সংবর্ধনা গর্জনিয়ার জাউচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করলেন সাংবাদিক হাফিজ নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: কাদের গণি চৌধুরী জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

জেনে নিন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া একগুচ্ছ নতুন নিয়ম

২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে নানা দিক থেকেই ভিন্ন। দল সংখ্যা বৃদ্ধি, তিন দেশে আয়োজন, নতুন রাউন্ড ফরম্যাট, খেলোয়াড় বদলি, গোলকিপারের সময়ক্ষেপণ, মাঠের বাইরে চিকিৎসা এবং ভিএআর ব্যবহারে বেশ কিছু নতুন নিয়ম দেখা যেতে পারে এবারের আসরে।

২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো আয়োজন হবে তিন দেশে। একই সঙ্গে এটিই হবে ৪৮ দলের প্রথম বিশ্বকাপ। আগের বিশ্বকাপের তুলনায় দল সংখ্যা বাড়ছে ১৬টি। নতুন ফরম্যাট অনুযায়ী, গ্রুপপর্ব শেষে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা আটটি তৃতীয় দলও পরবর্তী রাউন্ডে উঠবে। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে থাকবে ‘রাউন্ড অব ৩২’।

খেলোয়াড় বদলির ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। চতুর্থ রেফারি বদলির সংকেত দেওয়ার পর বদলি হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ ছাড়তে দেরি করলে সংশ্লিষ্ট দলকে এক মিনিটের জন্য ১০ জন নিয়ে খেলতে হতে পারে।

গোলকিপারদের সময়ক্ষেপণ ঠেকাতেও থাকছে ৫ সেকেন্ডের নিয়ম। রেফারির কাছে মনে হলে গোলকিপার বল ছাড়তে অযথা দেরি করছেন, তাহলে তিনি ৫ সেকেন্ড গণনা শুরু করবেন। এই সময়ের মধ্যে বল না ছাড়লে প্রতিপক্ষ দল কর্নার কিক পেতে পারে।

মাঠের বাইরে চিকিৎসার ক্ষেত্রেও নিয়ম যুক্ত হচ্ছে। গোলকিপার ছাড়া কোনো খেলোয়াড় যদি ছোটখাটো চিকিৎসার জন্য মাঠ ছাড়েন, তাহলে তাকে অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

ভিএআরেও থাকছে কিছু নতুন পরিবর্তন। ভুল করে কর্নার কিক দেওয়া হলে সেটি রিভিউ করা যেতে পারে, তবে খেলা পুনরায় শুরু করতে অতিরিক্ত দেরি হওয়ার সম্ভাবনা থাকলে রিভিউ নাও দেওয়া হতে পারে। কর্নার বা ফ্রি-কিক নেওয়ার ঠিক আগে কোনো ফাউলের কারণে গোল বা পেনাল্টি হলে ভিএআর সেটিও যাচাই করতে পারবে। দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের ঘটনাতেও সীমিত পরিসরে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে, বিশেষ করে ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে।

এ ছাড়া রেফারির সঙ্গে কথা বলার সময় খেলোয়াড়রা হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বললে সেটি বিশেষভাবে দেখা হবে। তবে তা অশোভন, গোপন যোগাযোগ বা আপত্তিকর আচরণ না হলে স্বাভাবিক কথোপকথনের ক্ষেত্রে শাস্তি নাও হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, কোনো সিদ্ধান্তের প্রতিবাদে খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। এমনকি মাঠের বাইরে থেকে কেউ প্ররোচনা দিলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

  1. সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু দলসংখ্যা ও আয়োজনের দিক থেকেই নয়, নিয়মের দিক থেকেও হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম ভিন্নধর্মী আসর।
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

জেনে নিন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া একগুচ্ছ নতুন নিয়ম

আপডেট সময় : ০৭:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬