ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে

ঈদগাঁওয়ে ৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ টমটম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটম জব্দ এবং তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে ঈদগাঁও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মধ্যম পোকখালী এলাকার আনছার উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (২৫), একই এলাকার কবির আহম্মদের ছেলে মো. কাইয়ুম (২৭) এবং ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়ার বাসিন্দা মো. কালুর ছেলে মো. নুরুল হুদা ভুট্টু (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার রাত্রিকালীন কিলো-০৯ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঈদগাঁও বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে একটি তিন চাকার মিনি টমটম দ্রুতগতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ সেটির পিছু নেয়।

পরে জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় এরশাদ স্টোর সংলগ্ন পাকা সড়কে গাড়িটি থামিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় জিল্লুর রহমানের প্যান্টের পকেট থেকে ৪ হাজার পিস এবং মো. কাইয়ুমের প্যান্টের পকেট থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া হালকা কমলা রঙের মোট ৬ হাজার পিস ইয়াবার ওজন প্রায় ৬০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ‘SANDI’ লেখা একটি মিনি টমটম জব্দ করা হয়েছে। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ। তবে এ বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ঈদগাঁও থানার মামলা নং-১২/৭৪ (তারিখ: ১১ জুন ২০২৬) হিসেবে রুজু করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার

ঈদগাঁওয়ে ৬ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ টমটম

আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬