ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

রাত ৮টার মধ্যেই কোরবানির বর্জ্যমুক্ত হবে কক্সবাজার শহর: পৌরসভার ৩০০ কর্মী মাঠে

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৪:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • 597

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে কক্সবাজার পৌরসভা। শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত পরিচ্ছন্ন রাখতে মাঠে কাজ করছেন ৩০০-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। পুরো কার্যক্রম সরাসরি তদারকি করছেন কনজারভেন্সি পরিদর্শক কবির হোসেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার নামাজ শেষ হওয়ার পরপরই কক্সবাজার শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও সড়কে পশু কোরবানি শুরু হয়। একই সঙ্গে বর্জ্য অপসারণে মাঠে নামে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

পৌরসভা সূত্র জানায়, কোরবানির বর্জ্য দ্রুত সরিয়ে নিতে ভোর থেকেই প্রস্তুত রাখা হয় পরিচ্ছন্নতা কর্মীদের। এ কাজে পৌরসভার নিজস্ব কর্মীদের পাশাপাশি অন্যান্য বিভাগ থেকেও অতিরিক্ত জনবল যুক্ত করা হয়েছে।

কনজারভেন্সি পরিদর্শক কবির হোসেন জানান, প্রথমে অলিগলি ও পাড়া-মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে মূল সড়কে আনা হচ্ছে। পরে নির্দিষ্ট স্থানে জমা করে ডাম্প ট্রাক ও ভারী যানবাহনের মাধ্যমে সেগুলো আবর্জনাগারে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সকাল থেকেই ডাম্প ট্রাক, পানি গাড়ি, কম্পেক্টর ও ঠেলাগাড়ি নিয়ে শ্রমিকরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে কোরবানির স্থানগুলোতে পানি ও ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।

পৌরসভার লক্ষ্য, রাত ৮টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে পুরো কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন করা।

পৌরসভা সূত্র আরও জানায়, এবার প্রায় ১৭০ টন কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

রাত ৮টার মধ্যেই কোরবানির বর্জ্যমুক্ত হবে কক্সবাজার শহর: পৌরসভার ৩০০ কর্মী মাঠে

আপডেট সময় : ০৪:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬