ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

গরু বিক্রি করতে যাওয়ার পথে গাড়ি উল্টে মৃত্যু

চকরিয়ার হাটে গরু বিক্রি করতে যাওয়ার পথে সড়কে গাড়ি উল্টে জয়নাল আবেদিন (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়ে মৃত্যু বরণ করেছে।

রবিবার (২৪মে) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার লালব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও দুই জন আহত হয়েছে বলে জানা গেছে।

নিহত জয়নাল আবেদিন পেকুয়া উপজেলার সদর রাহাতজানি পাড়া এলাকার মৃত নাগু মিয়ার ছেলে। এ ঘটনায় গাড়ির চালক পলাতক রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত জয়নাল আবেদিন সকালে তার চাচাতো ভাই বেলাল এবং তার ছেলের সঙ্গে কুরবানির গরু বিক্রি করতে গাড়ি নিয়ে চকরিয়ার ইলিশিয়া বাজারে যাচ্ছিলেন। লালব্রিজ এলাকায় পৌছালে চালকের বেপরোয়াগতির ফলে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন জয়নাল আবেদিন। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই ইকবাল বলেন, আমার ভাই জয়নাল সকালে গরু বিক্রি করতে ইলিশিয়া বাজারে যাচ্ছিলেন। চালকের বেপরোয়া গতির কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে ঘটনাস্থল আমার এরিয়ার বাইরে। চকরিয়া উপজেলার লালব্রিজ এলাকায়।

এদিকে জয়নাল আবেদিনের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

গরু বিক্রি করতে যাওয়ার পথে গাড়ি উল্টে মৃত্যু

আপডেট সময় : ০৯:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬