ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা বনকর্মীরদের হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ৯০ জনের বিরুদ্ধে মামলা মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীম কক্সবাজারে অস্ত্র মামলার পলাতক আসামি আবু সিদ্দিক গ্রেপ্তার পেকুয়ায় এবার ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি : স্বর্ণালংকার ও টাকা লুট রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

লামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা

বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মধুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মধুঝিরি এলাকার বাসিন্দা নাজিম উদ্দিনের টিনসেডের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল সব পুড়ে যায়।

খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এলাকার রাস্তা সংকুচিত হওয়ায় ফায়ার সার্ভিসের বড় অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। পরে নানা বিড়ম্বনার মধ্যেও ছোট গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।

স্থানীয়দের মতে, সংকীর্ণ রাস্তার কারণে জরুরি সেবা কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে, যা ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও আলোচনা সভা

লামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা

আপডেট সময় : ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬