ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত উখিয়ায় মানববন্ধন করে আলোচিত ‘ছৈয়দাখাতুন’ হত্যা মামলা প্রত্যাহার দাবি! জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক ওশান প্যারাডাইসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: শতাধিক কর্মীর ব্লাড গ্রুপিং, ১২ জনের রক্ত সংগ্রহ কুতুবদিয়া ৩দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন মহেশখালীতে জমকালো আয়োজনে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন রাস্তার পাশে মিলল ভবঘুরে বৃদ্ধের মরদেহ খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক ৯ বছরের শিশুকে ধর্ষণ: দুই মাস পর আটক প্রধান আসামি ঝাউতলায় পৌরসভার নালা দখল করে দোকান নির্মাণ, নীরব পৌর প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলি ও ৪৩ হাজার ইয়াবা উদ্ধার দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক জলাশয়ে ডুবে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর রামুতে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন আমি কর্মকর্তা নই,আমি কর্মকুত্তা: চিরিঙ্গার তহশীলদার খালেদা বেগম

জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক

কক্সবাজারের ঈদগাঁও থানার পোকখালী ইউনিয়নের ঈসাখালী গ্রামে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা’র জন্মভিটায় চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়ি থেকে প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী সিন্দুক খোয়া গেছে বলে জানিয়েছে হুদা পরিবার।

সোমবার (১৮ মে) দিবাগত রাতে কবির বাড়ির গ্যারেজে রাখা সিন্দুকটি চুরি হয়।

পরিবারের দাবি, সিন্দুকটির বয়স আনুমানিক ২০০ বছর। কবি নূরুল হুদার দাদা ফলকুসুর রহমান সিকদার পূর্বপুরুষদের কাছ থেকে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। পরবর্তীতে সেটি হুদা পরিবারের কাছে সংরক্ষিত ছিল।

হুদা পরিবারের ভাষ্য অনুযায়ী, সিন্দুকটির ওজন প্রায় এক টনের কাছাকাছি। এটি সরাতে ২০ জন শক্তিশালী যুবকেরও বেগ পেতে হতো। পরিবারের দাবি, সিন্দুকটির প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক মূল্য ছিল অমূল্য।

সরেজমিন অনুসন্ধানে বাড়ির ভেতরে ভারী যানবাহনের চাকার ছাপ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে সিন্দুকটি নিয়ে গেছে।

এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহাসড়কের পাশে পশুর হাট বসানো যাবে না -জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত

জাতিসত্তার কবি নূরুল হুদার জন্মভিটায় চুরি, উধাও ২০০ বছরের পুরনো সিন্ধুক

আপডেট সময় : ১১:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬