ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার স্ত্রীকে হত্যা করে শ্বশুরবাড়িতে খবর দেন স্বামী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা শ্রীলঙ্কার জাতীয় ও উন্মুক্ত সার্ফিং চ্যাম্পিয়নশিপে কক্সবাজারের তিন সার্ফার ছিনতাইয়ের অভিযোগে আটক আরো ৫ : ২ দিনে আটক ১৯ জন চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভারুয়াখালীকে কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত সংবাদ নিয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এর বক্তব্য

দৈনিক যুগান্তর পত্রিকায় ‘কথা না শুনলে রাতে গাট্টি গোল করে রাখো’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের খন্ডিত অংশের ব্যাখা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। ব্যাখ্যায় তিনি বলেন ” গত ১০মে বিকেলে আজিজ নগর চেয়ারম্যান লেকে চকরিয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি পরিবারের বিভিন্নস্তরের নেতাকর্মী নিয়ে ঘরোয়া ভুরিভোজের আয়োজন করা হয়। এই ঘরোয়া আয়োজনে তিনি সংক্ষিপ্ত পরিসরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলেন। এতে চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়েও ইতিবাচক আলোচনা করেন তিনি।

তিনি দাবী করেন- এসব ঘরোয়া বক্তব্যের খন্ডিত অংশ অতিরঞ্জিত করে ১২মে মঙ্গলবার দৈনিক যুগান্তর পত্রিকায় “কথা না শুনলে রাতে গাট্টি গোল করে রাখো’, শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। যা খুবই দুঃখজনক, বিভ্রান্তিকর ও অনভিপ্রেত। এনামুল হক ব্যাখ্যায় আরও বলেন-” আমি সব সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বালু লুট, দখলবাজি ও চাঁদাবাজি বিষয়ে সতর্কতামূলক কথা বলেছি, একইভাবে প্রশাসনের কতপিয় গুরুত্বপূর্ন ব্যক্তিদের উদ্দেশ্যে পরামর্শমূলক কথাও বলেছি, পত্রিকায় হয়তো পরামর্শমূলক ইতিবাচক আলোচনা গুলো পত্রিকান্তরে উপস্থাপন না করে বরং বক্তব্যগুলোকে নেতিবাচক করে উপস্থাপন করেছে।

সাংবাদিকদের লেখার স্বাধীনতা আছে তাই লিখতে পারেন, তবে স্বাধীনতা এমনভাবে প্রয়োগ করা উচিত যেন অন্য কারও স্বাধীনতা বিপন্ন না হয়, তাই সমাজ, রাষ্ট্রের উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে ইতিবাচক সংবাদ পরিবেশন করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় বহন জরুরী। সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিককে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন তিনি।

প্রকাশিত সংবাদ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন এবং পাশাপাশি উক্ত বিষয়ে সতর্ক থাকার আহবান জানান আলহাজ্ব এনামুল হক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু

প্রকাশিত সংবাদ নিয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এর বক্তব্য

আপডেট সময় : ১১:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬