ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর টেকনাফের সাবরাং থেকে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু…

সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের

‘চাল চুরি’ নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশ করায় ক্ষেপে গিয়ে চার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছিলেন উখিয়ার রাজাপালং ইউপি সদস্য ছৈয়দ হামজা।

তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় সেই মামলা খারিজ করে দেয় আদালত।

মিথ্যা মামলায় হয়রানি ও ১০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে সেই ইউপি সদস্যের বিরুদ্ধে এবার আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগ।

রোববার (১০ মে) উখিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক গিয়াস উদ্দিন মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী রিদুয়ানুল হক সোহাগ জানান, আমি সহ আমার চারসহকর্মীর বিরুদ্ধে ছৈয়দ হামজা মিথ্যা মামলা করেছিলেন। মহামান্য আদালত সেই মামলা খারিজ করলেও আমরা মানহানির শিকার হয়েছি তাই ন্যায় বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছি। ‘

বাদীর আইনজীবী এডভোকেট নাসির উদ্দিন জানান, ‘ মহামান্য আদালত মামলাটি গ্রহণ করে দাখিলকৃত নথি বিশ্লেষণের মাধ্যমে তদন্তের আদেশ দিয়েছেন, আশা করছি আমার মক্কেল ন্যায় বিচার পাবেন।’

এপ্রসঙ্গে জানতে চেয়ে ছৈয়দ হামজাকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর

সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬