ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের রোহিঙ্গা শিশুদের জন্য মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে- ববি হাজ্জাজ  খুরুশকুলের শিশু উর্মি হত্যাকান্ডের ঘটনায় মামলা : আসামী ৩ জন কক্সবাজার: স্বপ্নের পথে মৃত্যু, আর কত? জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি স্বপ্না-নিরাপত্তা জোরদার, যানজট ও জলাবদ্ধতা নিরসন করতে হবে উখিয়ায় জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কে? ইনানী সী পার্ল রিসোর্ট – চাকচিক্যের আড়ালে রাষ্ট্রের ৬০০ কোটি টাকা আত্মসাৎ!  স্থানীয় সরকার নির্বাচন – কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও উখিয়ায় প্রার্থী দিল এনসিপি মাল্টিমিডিয়া সাংবাদিকদের কর্মশালায় ফারুক ওয়াসিফ-প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করলেন ববি হাজ্জাজ মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে ৫ জামায়াত-বিএনপি নেতা আটক কক্সবাজারে শুরু হলো ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ মালয়েশিয়ার প্রলোভনে নিখোঁজ হয়ে মিয়ানমার কারাগারে ছেলে, পথে ঘুরছেন অসহায় মা চকরিয়ায় ১৯ মামলার আসামী গ্রেপ্তার! বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল

খুরুশকুলের শিশু উর্মি হত্যাকান্ডের ঘটনায় মামলা : আসামী ৩ জন

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের হামজারডেইল এলাকায় আলোচিত শিশু কন্যা উর্মি আক্তার হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে।

‎শনিবার রাতে নিহত উর্মির মা রাশেদা আক্তার বাদী হয়ে নুরুল ইসলাম, জুনায়েদ ও জাসেদ এই ৩ জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত রেখে এই হত্যা মামলাটি দায়ের করে।

‎মামলার এজাহারে উল্লেখ করা হয় আসামী জুনায়েদ ও জাসেদ তার মেয়ে উর্মি আক্তারকে কু প্রস্তাব দেয়  সেটা নিয়ে প্রতিবাদ করলে আসামীরা উর্মি আক্তারকে অপহরণ করার হুমকি দেয়।

‎গেলো ২ মে সকাল ৬ টার দিকে আসামী জুনায়েদের বাড়িতে ফুল খুঁজতে গিয়ে নিখোঁজ হয় উর্মি আক্তার। পরে কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়। এরপর উর্মি আক্তারকে অনেক খোঁজাখোঁজির পর দুই হাত ও দুই পা কাটা, মাথায় চুলবিহীন এবং বিবস্ত্র অবস্থায় আসামী নুরুল ইসলামের বাড়ির পাশ থেকে শিশু কন্যা উর্মি আক্তারের লাশ উদ্ধার করা হয়।

‎কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী টিটিএনকে জানান,এই মামলার নুরুল ইসলামকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামীদের আটকে পুলিশি অভিযান অভ্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন উখিয়ার সেই ইউপি সদস্য, তদন্তের নির্দেশ আদালতের

খুরুশকুলের শিশু উর্মি হত্যাকান্ডের ঘটনায় মামলা : আসামী ৩ জন

আপডেট সময় : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬