ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফলোআপ-মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫ প্রধানমন্ত্রীর সফরের ১ দিন আগেই কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় সাজছে কক্সবাজার, নিরাপত্তা জোরদার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পেকুয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি রামুর কাউয়ারখোপে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার উত্তপ্ত উখিয়ার আঞ্জুমান সীমান্ত / ৫ কোটি টাকার ইয়াবা লুট নিয়ে মুখোমুখি দুই মাদককারবারি! ফুটবল ইতিহাসে যে লজ্জার রেকর্ডে শীর্ষে ব্রাজিল কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইড উৎপাদনে সম্ভাবনা ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন? মাটির নিচে লুকিয়ে মৃত্যুভয়, মাইন অপসারণ চায় সীমান্তবাসী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী টেকপাড়ায় বাসায় ঢুকে ছুরিকাঘাত, হাসপাতালে প্রাণ গেল নারীর : আটক ৩ বরফ গলেছে টিটিএনের টকশোতে: কর্মসূচী প্রত্যাহার ব্রাজিল সমর্থকদের,আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা ‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত সীমান্তের ৩ শতাধিক রোগীর ফ্রী সেবায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি

মেরিন ড্রাইভ সংলগ্ন বনভূমিতে নতুন করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

কক্সবাজারের কলাতলি রেঞ্জের ঝিলংজা মৌজায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সংরক্ষিত বনভূমিতে নতুন করে গড়ে ওঠা ছয়টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে বন বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কলাতলি বিটের সুখনাচড়ি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমার নেতৃত্বে বন বিভাগের অন্যান্য বিট কর্মকর্তা ও স্টাফরা অংশ নেন।

বন বিভাগের তথ্য অনুযায়ী, মেরিন ড্রাইভ সংলগ্ন সংরক্ষিত বনভূমির ঝিলংজা মৌজার এই এলাকায় সম্প্রতি কিছু ব্যক্তি অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে এবং ছোট আকারের দোকান বসিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এতে সংরক্ষিত বনভূমির পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে।

উচ্ছেদ অভিযানে গিয়ে বন বিভাগের দল ছয়টি অবৈধ দোকান অপসারণ করে এবং ভবিষ্যতে পুনরায় যাতে কোনো স্থাপনা গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্কতা জারি করে।

অভিযান শেষে কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং মারমা বলেন, “সংরক্ষিত বনভূমির ভেতরে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা বাণিজ্যিক কার্যক্রম চালানোর সুযোগ নেই। পরিবেশ ও বন রক্ষায় নিয়মিত অভিযান চলবে এবং যেকোনো ধরনের দখলদারিত্ব কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও জানান, মেরিন ড্রাইভ সংলগ্ন এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল পরিবেশগত অঞ্চল হিসেবে চিহ্নিত। তাই ভবিষ্যতে যাতে কেউ নতুন করে দখল বা স্থাপনা গড়ে তুলতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, উচ্ছেদকৃত দোকানগুলো অস্থায়ীভাবে গড়ে তোলা হলেও তা সংরক্ষিত বনভূমির নিয়ম ভঙ্গ করে স্থাপন করা হয়েছিল। এ ধরনের অবৈধ দখল পরিবেশের ক্ষতির পাশাপাশি পর্যটন এলাকার সৌন্দর্যও নষ্ট করে।

স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সুযোগ বুঝে দোকান গড়ে তুলছিল। বন বিভাগের এ ধরনের দ্রুত পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

বন বিভাগ জানিয়েছে, কক্সবাজারের বিভিন্ন সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফলোআপ-মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫

মেরিন ড্রাইভ সংলগ্ন বনভূমিতে নতুন করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট সময় : ০৮:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬