ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

হ্নীলায় সহায়তা প্রদানকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী -অবিলম্বে নাফ নদী খুলে দিন

টেকনাফ উপজেলা হ্নীলা জেলেপাড়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছেন কক্সবাজার জেলা জামায়াতর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত অর্থ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হোসাইন, হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মাহমুদ এবং জামায়াত নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ অত্যন্ত হৃদয়বিদারক। এমন দুর্যোগে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, জেলেদের জীবন-জীবিকার স্বার্থে অবিলম্বে নাফ নদী উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন । নাফ নদীতে মাছ ধরে যাদের জীবন-জীবিকা নির্বাহ করতে হয়, নদীতে মাছ ধরা নিষেধ থাকায় তারা কষ্টে দিনাতিপাত করছে। জেলেদের স্বাভাবিক জীবন নির্বাহে নিরাপদ ও স্বস্তির সাথে মৎস্য আহরণের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

হ্নীলায় সহায়তা প্রদানকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী -অবিলম্বে নাফ নদী খুলে দিন

আপডেট সময় : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬