ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী ম্যাজিস্ট্রেট এড়িয়ে গেলেও ডিসি বললেন- অগোচরে চলছিল প্যারাসেইলিং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে কক্সবাজার সদরের বড় বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় আসল মোড়কে নকল বাসমতী চাল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে শহরের বড় বাজার ও লাইট হাউজ এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান পরিচালিত হয়।

কোম্পানির আসল মোড়কে ভেজাল বাসমতী চাল বিক্রি করার দায়ে বড় বাজারের একটি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পন্য ব্যবহারসহ বিভিন্ন কারনে লাইট হাউজ এলাকার মেজ্জান ডাইন নামের একটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান,শহরের বড় বাজারসহ বিভিন্ন স্থানে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়ছে। ভোক্তা অধিদপ্তরের এই তদারকি অব্যাহত থাকবে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও তাদের অধিকার সংরক্ষণে নিত্য প্রয়োজনীয় পণ্যের কারসাজি, সিন্ডিকেট ও কৃত্রিম মজুদ রোধে নিয়মিত অভিযান চলবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬