ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা আজ পবিত্র আশুরা টেকনাফে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা দেশে মোট গাঁজাখোর ৬১ লাখ প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: নাইক্ষ্যংছড়িতে সুলতান সালাউদ্দিন টুকু লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা গর্জনিয়ার মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি : সভাপতি ফরিদ উদ্দিন

মেরিন ড্রাইভে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
আনুমানিক দুপুর আড়াইটার সময় কক্সবাজারগামী একটি ট্যুরিস্ট মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগামী ডাম্পার ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম গুরুত্বর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহত আশরাফুল ইসলাম (২১) রাজধানী ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়:
দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল এবং ঘাতক ডাম্পার ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মেরিন ড্রাইভের মতো দৃষ্টিনন্দন সড়কে এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের

আপডেট সময় : ০৭:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬