ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

টেকনাফে পিস্তলসহ সিএনজি চালক আটক

টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মোহাম্মদ হামিদ নামে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি।

বুধবার রাতে টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে এই অস্ত্র উদ্ধার করা হয়।

​বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে রোড ব্লকার ব্যবহার করে গাড়িটি থামিয়ে চালককে আটক করেন। পরে সিএনজিটি তল্লাশি করে চালকের সিটের ভেতর থেকে একটি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

​আটককৃত মোহাম্মদ হামিদ টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এক রোহিঙ্গা ডাকাতের কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করে পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি বহন করছিলেন। আটক ব্যক্তিকে অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

টেকনাফে পিস্তলসহ সিএনজি চালক আটক

আপডেট সময় : ০৬:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬