ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসায় বিদায় ও দোয়া অনুষ্ঠান জোয়ারে ভেঙে স্লুইসগেইট, তলিয়ে গেছে লবণের মাঠ-ক্ষতিগ্রস্ত হাজারো চাষি নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে সিমেন্টসহ আটক ১১ জন, বোট জব্দ অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ জেলায় ৬ লাখের বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না মাতামুহুরী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ২ ভোলায় ছাত্রদল সভাপতি হত্যা মামলার আসামী রামু থানার নতুন ওসি!! বালুখালীতে তুলকালাম : দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে লাপাত্তা তিন যুবক রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কক্সবাজারের সন্তান ওয়াহিদ সরওয়ারের ভারতে পিএইচডি ডিগ্রি অর্জন

অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত দলীয় মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে সংসদ সদস্য পদ নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রী বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আইনি অঙ্গন ও দলীয় রাজনীতিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী।

কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার এক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া শামীম আরা স্বপ্না মরহুম আবুল খায়ের ও মরহুমা ফাতেমা খাতুনের কন্যা। তিনি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এসএসসি, ১৯৭৮ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে আইন পেশায় যোগ দেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে কক্সবাজারের প্রথম নারী পিপি হিসেবে নিয়োগ পেয়ে ২০০৭ সাল পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ সময় কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করেছেন। বিগত সরকারের আমলে তিনটি মামলার আসামি করা হলেও তিনি দমে যাননি; বরং কারাগারের ভেতরে ও বাইরে নির্যাতিত নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং অসংখ্য নেতা-কর্মীকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিয়ে কারামুক্ত করেছেন।

টিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে শামীম আরা স্বপ্না জানিয়েছেন, তিনি নারী ও এলাকার উন্নয়নে কাজ করবেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট ক্রীড়াবিদ ও মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিনের সহধর্মিণী। তাঁদের একমাত্র সন্তান মিনহাজ উদ্দিন মিশুক বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তিনি কক্সবাজার শহরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রথম নারী সংসদ সদস্য হচ্ছেন। কক্সবাজার থেকে ইতোপূর্বে যারা নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার কেউই কক্সবাজার শহরে জন্ম নেয়া বা শহরের স্থানীয় বাসিন্দা ছিলেন, সবাই শহরের বাইরে কিংবা জেলার বাইরে তাদের পৈতৃক নিবাস ছিলো। শামীম আরা স্বপ্না কক্সবাজার শহরের টেকপাড়ায় জন্ম নেয়া এবং সরাসরি রাজপথের রোদে পোড়া,বৃষ্টিতে ভেজা এক ত্যাগী রাজনৈতিক নেত্রী। তাই তিনি এতদ অঞ্চলের ইতিহাসে জায়গা করে নিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

অ্যাডভোকেট শামীম আরা,নারী এমপি হয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন

আপডেট সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬