ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

মাতামুহুরী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ২

চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী ও তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলনের সময় দুজনকে আটক করা হয়। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্ক্যাভেটর, একটি বেলচা, একটি কোদাল, ১৫ লিটার ডিজেল এবং একটি প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তথ্য থাকলে স্থানীয় থানায় জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

মাতামুহুরী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬