স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চকরিয়ার কোনাখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকালে এ সহায়তা তুলে দেন কক্সবাজার জেলা বিএনপি দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
ইউসুফ বদরী বলেন-গত কয়েকদিন পূর্বে চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।ফলে পরিবার গুলো মানবেতর জীবনযাপন যাপন করছে। চকরিয়া-পেকুয়া আসনের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নির্দেশে পরিবার গুলোকে খাদ্য সামগ্রী দেয়া হয়। এই পরিবারগুলোর পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে।
এসময় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম, সদস্য সচিব মোহাম্মদ ইউনুসসহ
ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গেলো ৮ এপ্রিল রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডে কোনাখালী ইউনিয়নের ইউসুফ বাবর পাড়ায় চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
সাইফুল ইসলাম সাইফ 
















