ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত ৫

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় যাত্রীবাহী বাস ও টমটম (অটোরিকশা) সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল বেলা ১১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস মোড় সংলগ্ন কাকড়া ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানায়, টেকনাফগামী পালকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুতুপালংগামী একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ১৬ বছর বয়সী এক যাত্রী নিহত হয়। আহত হন টমটমের আরও কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সাংবাদিক সাত্তার আজাদ জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাত্তার আজাদ দাবি করেন, কক্সবাজার-টেকনাফ সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, খবর পেয়ে শাহপুরী হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের উদ্ধার করেন এবং দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি নিজেদের হেফাজতে নেন।

শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, দুর্ঘটনার পর এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত ৫

আপডেট সময় : ১২:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬