ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

‘ডাকাত’ ধরে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ

  • ইমরান হোসাইন
  • আপডেট সময় : ১২:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 520

কক্সবাজারের টেকনাফে এক বিধবা নারীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে এক ‘ডাকাত’ সদস্য গণধোলাইয়ের শিকার হয়েছেন। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পরে উত্তর শিলখালী এলাকার মৃত কলিম উল্লাহর বসতবাড়িতে অজ্ঞাতনামা আরও দুই সহযোগীসহ ঢুকে পড়ে একদল দুষ্কৃতকারী। তারা কলিম উল্লাহর স্ত্রী খুরশিদা আক্তারের (৪২) গলায় ছুরি ধরে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় খুরশিদা আক্তার চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে একজনকে ধরে ফেলে। তবে অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তি নুরুল আমিন (৩৫) স্থানীয়ভাবে ‘কালা বদা’ নামে পরিচিত। তিনি একই এলাকার বাসিন্দা। জনতার হাতে ধরা পড়ার পর তাকে গণধোলাই দেওয়া হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস দাবি করেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার জিম্মিদশা থেকে নুরুল আমিনকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়। এসময় তাকে চিকিৎসাও দেয়া হয়।’

দুর্জয় বিশ্বাস নিশ্চিত করেছেন, ‘ঘটনাস্থল থেকে একটি কাঠের হাতলযুক্ত লোহার ছোরা উদ্ধার করা হয়েছে। নুরুল আমিনের বিরুদ্ধে একাধিক অপহরণ মামলা রয়েছে। তিনি বাহারছড়া ও হ্নীলা এলাকার মধ্যবর্তী পাহাড়ে অবস্থান করে দীর্ঘদিন ধরে অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।’

টেকনাফ মডেল থানার (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার পালিয়ে যাওয়া সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য

‘ডাকাত’ ধরে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ১২:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬