ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা

টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

কক্সবাজারের টেকনাফে একটি ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ১০১ মণ ইলিশ। এসব ইলিশ বিক্রি করে প্রায় ৩৩ লাখ টাকা পেয়েছেন জেলেরা। দীর্ঘ সময় পর এত ইলিশ ধরা পড়ায় জেলেরা খুশি।

গতকাল রোববার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ ট্রলারের জালে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের মৌলভীরকুম এলাকায় এসব ইলিশ ধরা পড়ে। বিকেলে শাহপরীর দ্বীপ জেটিঘাটের একটি আড়তে ইলিশগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি নুরুল ইসলাম (৪৫) বলেন, গত শুক্রবার ১৫ জন জেলে নিয়ে তাঁরা সাগরে যান। শনিবারও একই এলাকায় জাল ফেললেও তেমন মাছ পাওয়া যায়নি। তবে রোববার ভোরে আবার জাল ফেললে কয়েক হাজার ইলিশ ধরা পড়ে। আড়তে মাপার পর মোট ১০১ মণ ইলিশ পাওয়া যায়। এর মধ্যে প্রতি মণ ৩৩ হাজার টাকা দরে ১০০ মণ বিক্রি করে ৩৩ লাখ টাকা পাওয়া গেছে। বাকি এক মণ ইলিশ ট্রলারমালিক, জেলে ও তাঁদের পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গণি বলেন, ১৪ এপ্রিল থেকে সারা দেশে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। এর আগে কয়েক মাস টেকনাফের অন্তত ১০ হাজার জেলে প্রায় বেকার ছিলেন। জ্বালানিসংকটের কারণে তিন শতাধিক ট্রলার সাগরে যেতে পারছে না, আর গেলেও মাছ মিলছিল না।

আবদুল গণি বলেন, এমন পরিস্থিতিতে একটি ট্রলারের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবরে জেলেপল্লিতে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকে আবার সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

আপডেট সময় : ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬