ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধ/র্ষ/ণ চেষ্টা : তিনজনকে ১০ বছরের কারাদণ্ড পেকুয়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু কক্সবাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ​কক্সবাজারের ২০ এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে ১ লাখেরও বেশি মানুষ কুতুবদিয়ায় লেমশীখালী-কৈয়ারবিল সংযোগ সেতু ধসে পড়েছে বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ ভারীবর্ষণে পাহাড়ধস – একরাতেই রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৮,শহরে ১ জনের মৃত্যু গেলো ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টি : বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি পৌরসভার ৪নং ওয়ার্ড(পশ্চিম) শাখা যুবদলের সভাপতি মিজান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ‎ ওয়াটার সেইফটি এন্ড ড্রাউনিং প্রিভেনশন: জেসিআই কক্সবাজারের ‘বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’র উদ্বোধন

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড

চকরিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দু’টি  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা সেবনের অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, বুধবার (১ এপ্রিল) উপজেলার ডুলাহাজরা ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই খোলামেলাভাবে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। এছাড়া তারা সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অধিক মূল্যে তেল বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিলেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানদারকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব। তিনি জানান, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ বাড়ছিল। বিশেষ করে গ্রামীণ বাজারগুলোতে লাইসেন্সবিহীন তেল বিক্রি ও অতিরিক্ত দাম আদায়ের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

এদিকে, একই দিনে উপজেলার মৌলভীরকুম এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে মিনার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ছোটখাটো মাদক কারবার নিয়ে উদ্বেগ ছিল। প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে মাদক ও অনিয়ম অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার লঙ্ঘন, অবৈধ ব্যবসা ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ জনগণকেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড

আপডেট সময় : ১০:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬