ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে

পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কসাইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৪১পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন, কাছারীমুড়া এলাকার সোনা মিয়ার ছেলে সেলিম (২৫) ও মৃত আমিনুল হকের ছেলে মো.রমিজ (৪৫)।

পেকুয়া থানার ওসি (প্রশাসন) মেহেদী হাসান ও তদন্ত কর্মকর্তা ইমরুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে শিলখালীর কসাইপাড়া এলাকায় মাদক বেচাকেনা ও সরবরাহের অভিযোগ রয়েছে। মাদককেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে।

এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে প্রকৃত মাদক কারবারিরা কৌশলে সটকে পড়ে। স্থানীয়দের দাবি প্রশাসনের মাদক বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত রাখলে কিছুটা হলে স্বস্তি পাবে এলাকাবাসী।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানকালে ৪১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা

পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২

আপডেট সময় : ১০:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬