ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী ৭ সেপ্টেম্বর।

২০২১ সালের ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

কক্সবাজারের পেকুয়ার মগনামায় ১৯৩০ সালে জন্ম নেয়া নুরুল ইসলাম চট্টগ্রাম সিটি কলেজ থেকে স্নাতক পাস করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৬৪ সালে যোগদান করেন বাংলাদেশ আওয়ামী লীগে ( বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ)। দলটির কক্সবাজার মহকুমা প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং কক্সবাজার মহকুমা সংগ্রাম পরিষদের প্রতিনিধি হিসেবে চকরিয়ায় সংগ্রাম পরিষদ গঠন করেন। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে বিভিন্ন ক্যাম্পে ট্রেনিংয়ে পাঠান।

এছাড়া, স্বাধীনতার পর কক্সবাজার মহকুমা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল ইসলাম। পরে কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য নির্বাচিত হন। বাকশাল গঠিত হলে কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। সবশেষ দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে। পাশাপাশি কক্সবাজার জেলা থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক কক্সবাজার এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত কক্সবাজারের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক কক্সাবাজার’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি।

কক্সবাজারের সাংবাদিকতার এই দিকপালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন,দোয়া মাহফিলসহ নানান কর্মসূচী পালন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ০২:৫৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬