ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন

কক্সবাজার শহর ও শহরতলীর কয়েকটি জায়গায় কয়েকদফা অভিযান চালিয়ে আরো ১০ ছিনতাইকারী কে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে আটক করা হয় ৪ ছিনতাইকারীকে।

এ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় মোট ১৪ জন ছিনতাইকারীকে আটক করলো কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ঝিলংজাসহ আশেপাশের এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ১৪ জনের মধ্য রয়েছে মহেশখালীয়া পাড়ার মোঃ ইমরান, রাখাইন পাড়ার মোঃ খোরশেদ আলম, বৈইল্ল্যা পাড়ার মোঃ আবু তাহের, বৈদ্যঘোনার সোহেল ইসলাম, মোঃ আমির ও মোঃ সাদ্দাম, টেকপাড়া চৌমুহনীর মোঃ নাইম ও রেদোয়ান, পশ্চিম লারপাড়ার মোঃ রফিক, পশ্চিম নতুন বাহারছড়ার মোঃ ইশান, নতুন বাহারছড়ার মোঃ জহির, বাদশা ঘোনার রবিউল হাসান এবং নোয়াখালীর সুধারাম এলাকার মেহেদী হাসান সাগর ও রেজাউল করিম অনি।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বেশিরভাগই শহরের চিহ্নিত অপরাধী ও ছিনতাইকারী।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পর্যটক ও স্থানীয় পথচারীদের নিরাপত্তায় এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের বিরুদ্ধে এই চিরুনি অভিযান চালানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন

আপডেট সময় : ১২:৪১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬