ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী কাঁচাবাজারে মুরগি বিক্রির সময় ওজনে কারসাজির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

ক্রেতার অভিযোগ, দোকানে মুরগিটির ওজন ৩ কেজি ৩০০ গ্রাম দেখিয়ে বিক্রি করা হলেও পরে অন্য দোকানে পুনরায় ওজন করে পাওয়া যায় প্রায় ২ কেজি ২০০ গ্রাম। অর্থাৎ বিক্রির সময় দেখানো ওজনের তুলনায় এক কেজি ১০০ গ্রাম কম ছিল মুরগিটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বটতলী কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ডেকে এনে বিষয়টি যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বটতলী কাঁচাবাজারের একটি মুরগির দোকান থেকে এক ক্রেতা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি মুরগি কিনে নেন। তবে মুরগিটি নিয়ে বাড়ি যাওয়ার আগে ওজন নিয়ে তার সন্দেহ হয়। পরে তিনি মুরগিটি অন্য একটি দোকানে নিয়ে পুনরায় ওজন করান। সেখানে ওজন পাওয়া যায় প্রায় ২ কেজি ২০০ গ্রাম।

বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ছরওয়ার আকতার জানান , অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ডেকে এনে ঘটনাটি যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর ব্যবসায়ীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে । এ ঘটনায় বাজারে ওজনের ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও সতর্ক ও স্বচ্ছ থাকার আহ্বান জানানো হয়েছে । একই সঙ্গে কোনো পণ্য কেনার সময় ক্রেতাদেরও ওজন ও মূল্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে পণ্য বিক্রির ক্ষেত্রে ওজনে কারসাজির মতো ঘটনা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য বাজার পরিচালনা কমিটিকে নিয়মিতভাবে দোকানগুলোতে ওজনযন্ত্র ও পণ্যের মূল্য তদারকির দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম

আপডেট সময় : ১০:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬