ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব অটিজম দিবস আজ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল

  • নোমান অরুপ:
  • আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 106

টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া সৈকতে এক জেলের জালে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় জেলে দিল মোহাম্মদের জালে মাছটি ধরা পড়ে।

জেলে দিল মোহাম্মদ জানান, প্রতিদিনের মতো মাঝের পাড়া সৈকতে টানা জাল ফেলেছিলেন তিনি। বিকেলের দিকে জাল টানতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন।

পরে স্থানীয়দের সহায়তায় জাল তুলে দেখতে পান বড় আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সোলতান আহমদের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন দিল মোহাম্মদ।

মাছ ব্যবসায়ী সোলতান আহমদ বলেন, মাছটির ওজন ১৬ কেজিরও বেশি। মাছটি প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা বলেন, সাগরের কোরাল মাছ অত্যন্ত সুস্বাদু এবং বাজারে এর চাহিদাও বেশি। সাধারণত এ প্রজাতির মাছ ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে কখনও এর চেয়েও বড় আকারের কোরাল ধরা পড়ে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল

আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬