ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট : গুলিবিদ্ধ ১ গর্জনিয়ার পোয়াংগেরখিলে শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ করলেন রামুর ইউএনও মাঠপর্যায়ের পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি সরবরাহ কমেছে, সারা দেশে তীব্র গ্যাস-সংকট সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা ব্রাজিলে তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি

খোরশেদ হত্যার স্থান পরিদর্শনে ইউএনও ও ওসি, নিরাপত্তা জোরদারের উদ্যোগ

কক্সবাজারে আলোচিত ছাত্রনেতা খোরশেদ আলম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম ও কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন।

শুক্রবার রাত ৮টার দিকে তারা সৈকতের কবিতা চত্বর সংলগ্ন ঘটনাস্থল পরিদর্শন করেন। খোরশেদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরপরই তারা সেখানে যান।
পরিদর্শন শেষে ওসি ছমি উদ্দিন জানান, এজাহারে নাম থাকা ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে তদন্তের আওতায় আনা হবে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শহরের ১২টি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হবে। কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে ইউএনও তানজিলা তাসনিম বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে সিসিটিভি স্থাপনসহ প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট : গুলিবিদ্ধ ১

খোরশেদ হত্যার স্থান পরিদর্শনে ইউএনও ও ওসি, নিরাপত্তা জোরদারের উদ্যোগ

আপডেট সময় : ১১:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬