ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র ​পর্দা নামলো পর্যটন মেলার: আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক

কুতুপালং ক্যাম্পে বস্তাবন্দি রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় নূর হালিমা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নূর হালিমা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নূর আলমের মেয়ে। তার ক্যাম্প নিবন্ধন নম্বর (এমআরসি) ১৮২০৭-ই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ই ব্লক সংলগ্ন একটি ময়লার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবহিত করেন। খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা উখিয়া থানাকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩

কুতুপালং ক্যাম্পে বস্তাবন্দি রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬