ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ সরাকরি সহায়তা থেকে দূর্গত কোনো মানুষ বাদ পড়বেনা- চকরিয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জননেতা নুরুল আবছারের ওপেন হার্ট সার্জারি সোমবার : দোয়া কামনা পেকুয়ায় চেয়ারম্যান ও স্থানীয়দের উদ্যোগে চলছে বেড়িবাঁধ সংস্কারের কাজ হাতকড়াসহ পালিয়েছে আসামি: ২১ ঘন্টায়ও গ্রেফতার করতে পারেনি পুলিশ জুড বেলিংহাম: জিদানের পর এমন বিশ্বকাপ কি আর কোনো মিডফিল্ডার খেলেছেন? প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক  ঢাকা ও চট্টগ্রামসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক টেকনাফে ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটির মৃত্যু সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কক্সবাজার শহরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদের চলমান অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের মাধ্যমে বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে। তারা আওয়ামী লীগের মতোই জনরায়কে ভয় পায়। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে দায়িত্বে বসানো হচ্ছে। যার পরিণতি শুভ হবে না।

গত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে বিচার দিয়েছি, ফয়সালা আল্লাহই করবেন।” তিনি দাবি করেন, জনরায়কে ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ ছিনিয়ে নেওয়া হয়েছে, যদিও দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে জামায়াত ফলাফল মেনে নিয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “রাজনীতিতে নতুন সংকট তৈরি না করে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধী দল হিসেবে আমরা আপনাদের পাশে থাকব।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “চার কোটি মানুষের রায় অবজ্ঞার কোনো ষড়যন্ত্র হলে দেশবাসীকে তা প্রতিহত করতে হবে।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি এ সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা থেকে সরে এসেছে। “জুলাই সনদ কী, তা বাড়ির কাজের মেয়েরাও বোঝে, শুধু বিএনপি বোঝে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক। সঞ্চালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান। শুরুতে কোরআন তিলাওয়াত করেন বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। ভবিষ্যতে এ ধরনের নিয়োগ অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি জাহেদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে দলীয় মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা শিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালীসহ অনেকে। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ

সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬