ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ টেকনাফের মেরিন ড্রাইভে ভ’য়া’ব’হ স’ড়’ক দু’র্ঘ’ট’নায় নিহত ১ এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা : শুক্রবার দুপুর ১২ টায় কোর্টবিল্ডিং এবং বাদ জুমা বায়তুশ শরফে প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে ইয়াবা পাচার : আনোয়ারায় র‍্যাবের হাতে ধরা টেকনাফের নুরুল আলম মুজাহিদ চুনতির ১৯দিন ব্যাপী সীরত মাহফিলে আসছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ উখিয়া প্রেসক্লাবের সদস্য হলেন টিটিএনের নির্বাহী সম্পাদক নিশান ও জ্যেষ্ঠ সহ সম্পাদক মুবিন সদর থানার অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ২৩ এডভোকেট হারুন অর রশিদ আর নেই অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী নোটিশ দিবে কউক পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ড: ৫ জনকে আসামি করে মামলা দায়ের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর বিশ্বে রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ মাস আগস্ট: ইইউ বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি

প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ২৮ হাজার ইয়াবা ও একটি বিয়ার ক্যানসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়। আটক মো. শাহীন (১৮) টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া গ্রামের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্রাইভিং হুইলের ড্যাশবোর্ডের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো ১৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেগুলো গণনা করে ২৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে একটি বিয়ার ক্যানও জব্দ করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. শাহীনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা, বিয়ার, প্রাইভেটকার ও মোবাইলসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ

প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬