ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিকট বিস্ফোরণ

ইসরায়েলে অব্যাহত রয়েছে ইরানের মিসাইল হামলা। রোববার (২২ মার্চ) রাতভর রাজধানী তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু কিছু স্থানে আঘাত হেনেছে এগুলো। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির তথ্য।

মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত সকল স্কুল বন্ধ ও ৫০ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জারি করা হয়েছে একাধিক সতর্কবার্তা।

এর আগে, তেহরানের পূর্বাঞ্চলে ‘বিকট’ বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল জাজিরার প্রতিনিধি সুহাইব আল-আসা জানান, সেখানে বিস্ফোরণের তীব্রতা ও শব্দ ছিল নজিরবিহীন।

বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র বাহিনীগুলো।

এদিকে, বাগদাদে ইরানপন্থী গোষ্ঠী পিএমএফের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। এর আগে, প্রধান বিমানবন্দরে মার্কিন কূটনীতিক ও লজিস্টিক সেন্টারে হামলা চালায় পিএমএফ।

অন্যদিকে, ইরানজুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা। আইআরজিসির একাধিক ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম।

গত ২৪ ঘণ্টায় ইরানের ১৫ প্রদেশে কমপক্ষে ২০৬ বার হামলা হয়েছে।

সূত্র: আলজাজিরা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিকট বিস্ফোরণ

আপডেট সময় : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬