ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ

তেল না পেয়ে পাম্পে অ’স্ত্র’বাজি, সেই বি কে আজম আটক

রামুর বিজিবি চেকপোস্ট সংলগ্ন মরিচ্যার একটি পেট্রোল পাম্পে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে ইটভাটা মালিক বি কে আজমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) রাতে রামু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘অস্ত্র উঁচিয়ে তান্ডব চালানোর ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর উর্ধতন কতৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন ।’

তিনি আরো বলেন, ‘লাইসেন্সকৃত শর্টগানটি পুলিশ ইতিমধ্যে জব্দ করেছে।’

পাম্পটির ম্যানেজার নুরুল হক নুরু বলেন, ‘বিকে আজম ব্রিক ফিল্ড’-এর মালিক বি কে আজম নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতির বাইরে তেল দিতে অস্বীকৃতি জানানো হয়।

দাবি অনুযায়ি তেল না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ইটভাটা মালিক নিজের গাড়িতে থাকা শটগানটি বের করে পাম্পের কর্মচারীদের দিকে তেড়ে যান এবং হামলার চেষ্টা করেন।

এসময় পাম্পের ম্যানেজারকে লক্ষ্য করে ফায়ার করতে উদ্যত হলে ম্যানেজারের ছেলে দৌড়ে গিয়ে ধরে ফেলেন।

মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি ক্যাম্প সংলগ্ন এশিয়া পেট্রোল পাম্পে ইটখোলা মালিক নিজের লাইসেন্স করা শটগান উঁচিয়ে পেট্রল পাম্পে তান্ডব চালানোর ঘটনাটি ঘটান।

বিষয়টি নিয়ে ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাকে আটক করে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

তেল না পেয়ে পাম্পে অ’স্ত্র’বাজি, সেই বি কে আজম আটক

আপডেট সময় : ০৪:২৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬