ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে সৌদিতে দেখা গেছে মুহাররমের চাঁদ, শুরু হলো ১৪৪৮ হিজরি নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল প্রতিবাদের পর বিদ্যুৎ পাচ্ছে কুতুপালংয়ের ৩ শ পরিবার, সিআইসির প্রত্যাহার দাবী বিনানোটিশে স্থানীয়দের ৩শ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি! নয়াবাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অপহরণ চেষ্টার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি প্রতিপক্ষের কুতুবদিয়ায় দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু টেকনাফে দুই বোটসহ ৭ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: দুই যাত্রীর মৃত্যু কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হলেন সাংবাদিক আবুল কাশেম রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন মন্ত্রী টেকনাফে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মনছুর আটক

চকরিয়ায় ডা’কা’তির প্রস্তুতিকালে অ’স্ত্র’সহ আ’ট’ক ৪

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করার দাবি করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জামও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,মঙ্গলবার(১৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।

আটককৃতদের পরিচয় জানিয়ে পুলিশ বলেছে,আটককৃতরা হলেন— ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮)।

উদ্ধারকৃত অস্ত্র ও ডাকাতির সরঞ্জামের বিবরণ উল্লেখ করে পুলিশ জানিয়েছে,অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে এবং তাদের দেখানো মতে ১টি একনলা এলজি বন্দুক, ১টি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ১টি হাইয়েস গাড়ি, ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার), ২টি গ্রিল/তালা কাটার মেশিন, ১টি লোহার পোড়াবাড়ি, ১টি হাতুড়ি, ১টি রাম দা এবং ১টি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে অস্ত্র উদ্ধার

চকরিয়ায় ডা’কা’তির প্রস্তুতিকালে অ’স্ত্র’সহ আ’ট’ক ৪

আপডেট সময় : ০১:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬