ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্ব মা দিবস আজ পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা

​প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির অংশ হিসেবে কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলোতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘বিনা মূল্যে পাবলিক ইন্টারনেট’ সেবা।

এই প্রকল্পের আওতায় রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরসহ বিভিন্ন জনসমাগমস্থলে সাধারণ মানুষ কোনো খরচ ছাড়াই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।

​প্রযুক্তিগত অগ্রগতির এই ধারায় দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে যুক্ত হয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। এর ফলে ট্রেন ভ্রমণের সময় যাত্রীরা নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবে। ইতোমধ্যেই দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে এই সংযোগ স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

​বর্তমানে যে সকল গুরুত্বপূর্ণ স্থানে এই ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, তার মধ্যে রয়েছে কক্সবাজার বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন। এছাড়াও ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনা রুটে চলাচলকারী ট্রেনগুলোতে স্টেরলিংক স্যাটেলাইট সংযোগ সচল করা হয়েছে।

সরকারের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের ডিজিটাল সেবায় প্রবেশাধিকার আরও সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা

আপডেট সময় : ০২:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬