ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মহেশখালীর শাপলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন।

ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো এজাহার দায়ের করা হয়নি জানিয়ে জসীম উদ্দিন বলেন, তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটককৃতরা হলেন বদরখালীর মো. আবছার উদ্দিনের ছেলে সজীব, বশির আহমদের ছেলে ছোটন, জিয়াবুলের ছেলে তাজুল। তারা সকলে বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুইয়া।

অভিযুক্তদের আটকে পুলিশকে সহায়তাকারী স্থানীয় যুবদল নেতা বুলবুল আহমদ জানান, আজ সকালে গোপন সূত্রে তিনি খবর পান ওই তিনজন শাপলাপুরের একটি মৎস্য ঘেরে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই তাদের আটক করা হয়।

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর সংযোগস্থল বদরখালী ব্রীজ সংলগ্ন প্যারাবনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে মহেশখালীর নিজ বাড়িতে ফিরছিলেন।

ট্যাগ :

চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

আপডেট সময় : ০৭:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫