ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে : মুমূর্ষু অবস্থায় উদ্ধার কক্সবাজারে প্রাক্তন এডিসি আশরাফুল আফসার আর নেই টেকনাফে এসআরবির অভিযান: মালয়েশিয়া পাচারের হাত থেকে ১৭ ভিকটিম উদ্ধার উখিয়ায় স্থানীয় যুবককে অপহরণের চেষ্টা : অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক কবি অমিত চৌধুরী নিখোঁজ : সন্ধান চায় পরিবার পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয় রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

উখিয়ায় প্রকাশ্যে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

কক্সবাজারের উখিয়ায় গলায় ছু’রি চালিয়ে নিজের আত্মহননের চেষ্টা করেছেন এক যুবক।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পালংখালী বাজারে প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন পালংখালী ইউপির ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ বাদশার পুত্র মোহাম্মদ ফয়সাল (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে ছুরি নিয়ে হঠাৎ করে নিজেকে নিজে ফয়সাল আঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী গয়ালমারা এলাকায় একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য (৮ নং ওয়ার্ড) ফয়েজুল ইসলাম জানিয়েছেন, কণ্ঠনালিতে আঘাতপ্রাপ্ত ঐ যুবকের অবস্থা আশংকাজনক এবং উন্নত চিকিৎসার জন্য এম্বুল্যান্স যোগে তাকে অন্য একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে ফয়সাল মান-অভিমান থেকেই এমন কান্ড ঘটিয়েছেন তবে এবিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া না গেলেও হাসপাতালে তার পাশে থাকা এক বন্ধুর বরাতে জানা গেছে, ” মৃদুস্বরে সে বলছিলো – ফয়সাল বেঈমান না।”

এ ঘটনার প্রাথমিক সুরাতহাল শেষে উখিয়ার থানার আওতাধীন বালুখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলমান এবং বর্তমানে ঐ যুবকের চিকিৎসা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান

উখিয়ায় প্রকাশ্যে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০১:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫